বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে জাতীয় যুব দিবস পালিত

  • আপডেট টাইম শুক্রবার, ২ নভেম্বর, ২০১৮
  • ৬২৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে র‌্যালী, আলোচনা সভা, প্রশিক্ষণ উদ্বোধন, সনদ প্রদান ও যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে। র‌্যালীটি শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ-বিন-হাসানের সভাপতিত্বে ও শিক্ষক সমিতির সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ রুবেল মিয়ার পরিচালনায় “জেগেছে যুব গড়বে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্য’র উপর স্বাগত বক্তব্য রাখেন, যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুল ইসলাম। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, যুব ও ক্রীড়া সম্পাদক আমিনুর রহমান স্বপন, মহিলা আওয়ামীলীগের সভাপতি দিলারা হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মীর তারিন বাশার লিমা প্রমুখ। পরে যুবদের মাঝে সনদ ও ঋণ বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com