বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

বাহুবলে প্রীতি ফুটবল ম্যাচ দিয়ে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের যাত্রা

  • আপডেট টাইম শুক্রবার, ২ নভেম্বর, ২০১৮
  • ৬০২ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে প্রীতি ফুটবল ম্যাচের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল শেখ রাসেল মিনি স্টেডিয়াম। গতকাল বৃহস্পতিবার বিকালে বাহুবল উপজেলা ফুটবল একাডেমি বনাম চুনারুঘাট উপজেলা একাদশের মধ্যে এই প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলায় ৩-০ গোলে জয়লাভ করে বাহুবল উপজেলা ফুটবল একাডেমি। বিজয়ী দলের পক্ষে রিপন, মোবাশ্বির ও তুহিন একটি করে গোল করেন। খেলা পরিচালনা করেন মিরপুর আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজের ক্রীড়া শিক্ষক এম. শামছুদ্দিন। ম্যাচ শুরুর আগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক বাহুবল শেখ রাসেল মিনি স্টেডিয়ামের উদ্বোধনী ফলক স্থাপন করা হয় এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনের সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী এমপি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিন, সহকারি কমিশনার (ভূমি) রফিকুল ইসলাম, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী, ইন্সপেক্টর (তদন্ত) আলমগীর হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ডা. আবুল হোসেন প্রমুখ।
খেলা শেষে বিজয়ী ও পরাজিত দলের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি কেয়া চৌধুরী এমপিসহ অন্যান্য অতিথিবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com