বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

মাধবপুরে ডিম খেয়ে ১ জনের মৃত্যু ॥ ৪ জন গুরুতর অসুস্থ

  • আপডেট টাইম রবিবার, ২৮ অক্টোবর, ২০১৮
  • ৬৫৪ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজীব ॥ মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের পুরাইকলা গ্রামে ডিম খেয়ে কলেজ ছাত্রসহ একই পরিবারের ৫ জন অসুস্থ হয়েছে। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। এর মধ্যে চিকিৎসাধিন অবস্থায় মায়া রানী দেবনাথ (৫০) মারা যান। তিনি সুনীল দেবনাথের স্ত্রী।
অসুস্থরা হলেন, গৃহকর্তা সুনীল দেবনাথ (৬০), পুত্র সুকুমার দেবনাথ (২৫), কলেজ ছাত্র শংকর দেবনাথ (২০) ও মিঠুন দেবনাথ (১৬) কে সদর হাসপাতালে এনে ভর্তি করা হয়।
গতকাল শনিবার দুপুরে ওই গ্রামের গৃহকর্তা সুনীল দেবনাথ বাড়ির পার্শ্ববর্তী দোকান থেকে ডিম কিনে আনেন। রান্না করে দুপুরে ডিম দিয়ে ভাত খায় তারা। বিকেলের দিকে তারা হঠাৎ অসুস্থ্য হয়ে পড়ে এবং অবিরাম বমি করতে থাকে। পরে তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসাধীন অবস্থায় গৃহকর্তী মায়া রানী দেবনাথ মৃত্যু বরণ করেন। আশঙ্কাজনক অবস্থায় সুনীল দেবনাথ ও মিঠুন দেবনাথকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান, ডিমের মধ্যে হয়তো ভেজাল ছিল বা খাদ্যে বিষক্রিয়ার সৃষ্টি হয়ে এমনটি হতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com