মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউট নির্বাচন ॥ বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদের নিরঙ্কুশ বিজয়

  • আপডেট টাইম রবিবার, ২৮ অক্টোবর, ২০১৮
  • ৬৩৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউটের নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। শনিবার উৎসবমুখর পরবেশে অনুষ্ঠিত নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদ। তারা সভাপতি ছাড়া ১৬টি পদে জয়লাভ করে। সভাপতি পদে ৫৭ ভোট পেয়ে বিজয়ী হন তোফায়েল আহমেদ, নিকটতম প্রতিদ্বন্দ্বি নুরুজ্জামান খান পান ৫৬ ভোট, অপর প্রার্থী মাহবুবুল হক পেয়েছেন ২৬ ভোট, সাধারণ সম্পাদক পদে তোফায়েল আহমেদ খান ১০২ ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বি আফরোজ মিয়া পান ৩৪ ভোট, সিনিয়র সহ-সভাপতি পদে অমিত ভট্টাচার্য্য ৮৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বি সেলিম মিয়া পান ৫২ ভোট। যুগ্ম সম্পাদক পদে নুরুল ইসলাম খান ৭৮ ভোট পেয়ে বিজয়ী হন। প্রতিদ্বন্দ্বি নাসিরুল ইসলাম পান ৫৫ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে অর্ধেন্দু দেব ৭৪ ভোট পেয়ে বিজয়ী হন। প্রতিদ্বন্দ্বি সাইফুল ইসলাম পান ৬৩ ভোট। সহ-সাংগঠনিক সম্পাদক পদে আবু হাশেম রাফে ৮০ ভোট পেয়ে বিজয়ী হন। প্রতিদ্বন্দ্বি মেহেদী হোসেন সোহেল পান ৫৭ ভোট। সমাজকলাণ বিষয়ক সম্পাদক পদে মিহির রঞ্জন চন্দ ৭৬ ভোট পেয়ে বিজয়ী হন। প্রতিদ্বন্দ্বি হরিশ চন্দ্র দাস পান ৬১ ভোট। অপর ১০টি পদে বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন। রিটার্নিং অফিসার মনমোহন দেবনাথ জানান, ১৪২ জন ভোটারের মাঝে ১৩৯ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। দুটি প্যানেল নির্বাচনে অংশ নেয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com