বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে বিশিষ্ট মুরুব্বি মীর হোসেনের জানাজা সম্পন্ন

  • আপডেট টাইম রবিবার, ২১ অক্টোবর, ২০১৮
  • ৬৩২ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের আইতন (কাইছতলা) ডাক্তার বাড়ির মৃত নঈম উল্লার পুত্র মোঃ মীর হোসেনের জানাজা নামাজ সম্পন্ন হয়েছে। শনিবার ভোর সাড়ে ৬ টার দিকে মোঃ মীর হোসেন তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে…..রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ পুত্র ও ৬ কন্যা এবং নাতি-নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যকালে তাহার বয়স হয়েছিল ৭৫ বৎসর। ব্যক্তিগত জীবনে তিনি মিরাশী ইউনিয়নের আইতন (কাইছতলা) গ্রামের একজন বিশিষ্ট মুরুব্বি ছিলেন। তিনি মরহুম হাজী ডাঃ নূর উল্লা সাহেবের ছোট ভাই। মরহুমের জানাজার নামাজ শনিবার বাদ জোহর আইতন জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। উক্ত জানাজার নামাজে অংশগ্রহণ করেন চুনারুঘাট উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক আরিফুল হাই রাজীব, চুনারুঘাট উপজেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব লুৎফুর রহমান চৌধুরী, মিরাশী ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান আলহাজ্ব হোসাইন আলী রাজন, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব আলী তালুকদার, চুনারুঘাট সাংবাদিক ফারুক মিয়া সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গগণ। পরে তাকে পারিবারিক আইতন কবরস্থানে দাফন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com