বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জে মাসিক আইন শৃংখলা কমিটির সভা অনুষ্টিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৬ অক্টোবর, ২০১৮
  • ৫৭১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা মাসিক আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উক্ত সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ-বিন-হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এডঃ মোঃ আলমগীর চৌধুরী। বক্তব্য রাখেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আতাউল গনি ওসমানী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা, ওসি (অপারেশন) মোঃ নুরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্যঃ ও পরিবার পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মোস্তফা প্রমূখ। সভায় শারদীয় দুর্গাপুজার কোন মন্ডপে সন্ত্রাসী কার্যকলাপ, নাশকতা ও মাদকসেবী এবং ইভটিজাররা যাতে কোন রকম অপ্রতিকর কোন ঘটনা যাতে ঘটাতে না পারে সে জন্য সজাগ দৃষ্টি রাখতে প্রশাসনের প্রতি আহ্বান উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী।
এছাড়াও সভায় সিলেট-মৌলভীবাজারের বাস সালামতপুর নির্দিষ্ট বাস ষ্ট্যান্ড অতিক্রম করে শহরের ব্যস্ততম নতুন বাজার আব্দুল মতিন স্কয়ারে পাকিং ও রাজা কমপ্লেক্সের সামনে দাড় করিয়ে যাতে আর কোনদিন যাত্রী উঠানামা না করে সেজন্য বাস কর্তৃপক্ষকে জানানোর সিদ্ধান্ত হয়। শহরকে যানজট মুক্ত করতে শহরের অবৈধস্থাপনা উচ্ছেদের পাশাপাশি শহরের শেরপুর রোডস্থ জুইকলি, ফুলকলি, ব্রাক ব্যাংকের সামনে ও বানিংয়াচং রোড পয়েন্টে সিএনজি ও টমটম স্ট্যান্ড অপসারনের জন্য আহবান জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com