বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা

  • আপডেট টাইম বুধবার, ২ এপ্রিল, ২০১৪
  • ৫৩৯ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ “সবাই মিলে গড়বো দেশ, দূর্নীতিমুক্ত বাংলাদেশ ”এ প্রতিপাদ্যকে সামনে রেখে মাধবপুরে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালিত হয়। গতমঙ্গলবার সকালে উপজেলা চেয়ারম্যান সৈয়দ ফজলে আকবর মোঃ শাহজাহানের নেতৃত্বে একটি র‌্যালি বের করা করা হয়। র‌্যালিটি ঢাকা-সিলেট মহাসড়ক সহ শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে পরিষদ চত্ত্বরে এসে শেষ হয়। পরে দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সিরাজুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ ফজলে আকবর মোঃ শাহজাহান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী কর্মকর্তা শারমিন জাহান, ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাছেদ, প্রেসক্লাব সভাপতি আলাউদ্দিন আল রনি, সাধারন সম্পাদক মিজানুর রহমান, উপজেলা দূর্নীতি কমিটির সাধারন সম্পাদক জীবন কৃষ্ণ বণিক, প্রতিরোধ কমিটির সদস্য সাজেন্ট অবঃ আব্দুল কুদ্দুছ, কাউন্সিলর দুলাল মোদক, গোলাপ খান, এমদাদুল হক ফেরদৌস, কাউছার আহাম্মেদ, জাহানারা খানম, লিপি আক্তার প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com