শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জের ৪টি আসনেই বিএনপির নিরঙ্কুশ বিজয় নবীগঞ্জে ব্যালট ছিড়ে ফেলাসহ দুর্ব্যবহারের অভিযোগে যুক্তরাজ্য প্রবাসী গোলাম রসুলকে কারাদন্ড হবিগঞ্জে ১৬ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত বানিয়াচংয়ে বিএনপি-খেলাফত মজলিস প্রার্থীর সমর্থকদের ধাওয়া পাল্টা ॥ ১ জনের কারাদন্ড হবিগঞ্জ-৩ আসনে বিএনপির বিজয়ী প্রার্থী জিকে গউছকে জামায়াত প্রার্থীর অভিনন্দন আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রতিটি আসনেই লড়াই হবে দ্বি-মূখী বানিয়াচঙ্গের সুনারু গ্রামে ভোট কেন্দ্রে অগ্নিসংযোগের চেষ্টা হবিগঞ্জ-৩ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী কার্যালয় ছাড়ার নির্দেশ প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বাহুবলে পাওনা টাকা নিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত হবিগঞ্জ-৩ আসনে ৩২টি ঝুকিপূর্ণ কেন্দ্র নিয়ে জামায়াতে ইসলামীর অভিযোগ

হবিগঞ্জ-২ আসনে এমপি প্রার্থী রেজার সমর্থনে গণসংযোগ ও পথসভা অনুষ্টিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৬ অক্টোবর, ২০১৮
  • ৫৮৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ আগামী জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জেলা কৃষক লীগের সভাপতি, জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন কবীর রেজার সমর্থনে বিভিন্ন স্থানে গণসংযোগ এবং একাধিক পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বানিয়াচং উপজেলার ৫টি গ্রাম ও ৬টি বাজারে এই গণসংযোগ এবং পথসভা করেন কৃষক লীগসহ আওয়ামী পরিবারের লোকজন এবং তার সমর্থকরা। সর্বশেষ সোমবার সন্ধ্যায় এমপি প্রার্থীর সমর্থনে শাহপুর বাজারে এক সমাবেশে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত কৃষক শ্রমিকসহ নানা শ্রেণি-পেশার লোকজন আগামী নির্বাচনে হুমায়ুন কবীর রেজাকে জোর সমর্থন জানিয়ে তার পক্ষে কাজ করার প্রতিশ্র“তি ব্যক্ত করেন। পথসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন হুমায়ুন কবীর রেজা।
এ সময় তিনি বলেন, সকল বিষয় বিবেচনা করে জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে মনোনয়ন দেন তাহলে আমি বরাবরের মতো মেহনতী মানুষের জন্য কাজ করব ইনশাল্লাহ।
স্থানীয় মুরুব্বী আলী আহমেদের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রুবেল আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা কৃষক লীগের সহ-সভাপতি শাহজাহান চৌধুরী সেজু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রউফ, সাংগঠনিক সম্পাদক সঞ্জয় রায়, কৃষক লীগ নেতা আজিজুল হাকিম, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও ইউপি সদস্য আব্দুল মন্নান চৌধুরী, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি শাহাবুদ্দিন, ইউনিয়ন কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন রশিদ, আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি সদস্য মিরাশ আলী, বিশিষ্ট মুরুব্বী ইয়াদ উল্লাহ, ওয়ার্ড কৃষক লীগের সভাপতি জাকারিয়া প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com