বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

জয়ন্ত পূজা উদযাপন পরিষদ এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নিযুক্ত

  • আপডেট টাইম বুধবার, ২ এপ্রিল, ২০১৪
  • ৬৬১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নিযুক্ত হয়েছেন জয়ন্ত কুমার দেব। তিনি গত ২৩ মার্চ বাংলাদেশ পূজা উৎযাপন পরিষদের কেন্দ্রীয় সম্মেলনে এ পদে অধিষ্টিত হয়েছেন। তিনি আজমিরিগঞ্জ উপজেলার নগর গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তার পিতা ডাঃ যোগেশ চন্দ্র দেব ও মাতা অঞ্জলী দেব। জয়ন্ত কুমার দেবের আদুরে নাম মাধব। মাধব অনন্য মেধার অধিকারী। তিনি কুমিল্লা সেনা নিবাসের ইস্পাহানী স্কুলও কলেজ থেকে এস এস সি, সিলেট মুরারী ছাদ কলেজ (এম সি) এইচ এস সি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগ থেকে এম.এস.সি (এম ফার্ম) কৃতিত্বের সাথে উওীর্র্ণ হন। জয়ন্ত কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় হবিগঞ্জ জেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি এডভোকেট পূণ্যব্রত চৌধুরী বিভু ও সাধারণ সম্পাদক অনুপ কুমার দেব মনা তাকে অভিনন্দন জানিয়েছেন। তারা জয়ন্তর সুস্বাস্থ্য ও সকল সফলতা কামনা করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com