মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বৃন্দাবনে উৎসবমুখর পরিবেশে নির্বাচনী অলিম্পিয়াড অনুষ্টিত

  • আপডেট টাইম শনিবার, ১৩ অক্টোবর, ২০১৮
  • ৬২৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ প্রবল বৃষ্টি উপেক্ষা করে জেলার বিভিন্ন কলেজের ৪ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণের মধ্য দিয়ে হবিগঞ্জে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘নির্বাচনী অলিম্পিয়াড’। সুজন-সুশাসনের জন্য নাগরিক ও ইয়ূথ এন্ডিং হাঙ্গার, হবিগঞ্জ এর আয়োজনে এবং দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সহযোগিতায় বৃন্দাবন সরকারি কলেজ অডিটরিয়ামে শুক্রবার (১২ অক্টোবর) এ অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।
জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধনের পর পরই ৩০ মিনিটের লিখিত পরীক্ষায় অংশ নেন আগত শিক্ষার্থীরা। পরীক্ষার পর মুক্ত আলোচনায় প্রধান আলোচক হিসেবে অংশ নেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সমন্বয়কারী দিলীপ কুমার সরকার। এ সময় তিনি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। অলিম্পিয়াড কমিটির আহ্বায়ক ও সুজন হবিগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক রোটারিয়ান এএসএম মহসিন চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব ও সুজন হবিগঞ্জ সদর উপজেলা কমিটির সভাপতি চৌধুরী মিজবাহুল বারী লিটনের পরিচালনায় অনুভূতি ব্যক্ত করেন সুজন হবিগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক রোটারিয়ান এডঃ ত্রিলোক কান্তি চৌধুরী বিজন, হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, কবি ও সাহিত্যিক তাহমিনা বেগম গিনি, সুজন হবিগঞ্জ সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ও ইয়ুথ এন্ডিং হাঙ্গার হবিগঞ্জ ইউনিটের সমন্বয়কারী জিয়া উদ্দিন দুলাল, দি হাঙ্গার প্রজেক্ট হবিগঞ্জ অঞ্চলের সমন্বয়কারী নাজমুল হোসেন, হবিগঞ্জ পৌর কমিটির সভাপতি আনিসুর রহমান, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন, সুজন শায়েস্তাগঞ্জ পৌর কমিটির সভাপতি আব্দুর রকিব, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন রুমী, যুগ্ম সম্পাদক কাউছার মামুন ও সুজন হবিগঞ্জ পৌর কমিটির সাংগঠনিক সম্পাদক কাজল আহমেদ প্রমুখ।
মুক্ত আলোচনার পর পরই প্রত্যেক পরীক্ষার্থীকে সনদপত্র, সেরা ১০ জনকে ক্রেস্ট ও মেডেল প্রদান করা হয়। এ ছাড়া সেরা ৩ জন আগামী ১০ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় অলিম্পিয়াডে অংশগ্রহণের সুযোগ পাবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com