বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

শহরে মাছ বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে ইলিশ জব্দ

  • আপডেট টাইম সোমবার, ৮ অক্টোবর, ২০১৮
  • ৬২৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরের কোর্ট স্টেশন এলাকায় মাছ বাজারে অভিযান চালিয়ে ইলিশ মাছ জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় ইলিশ বিক্রেতারা পালিয়ে যায়। গতকাল রোববার সকাল প্রায় সাড়ে ৯টার দিকে হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মর্জিনা আক্তারের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে ইলিশ বিক্রেতারা পালিয়ে যায়। পরে ৩৮ টি ইলিশ জব্দ করা হয়। ভ্রাম্যমান আদালত চলাকালে জেলা মৎস্য কর্মকর্তা শহিদুল ইসলাম ভূইয়া উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে মৎস্য কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, ৭ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত ইলিশ মাছ ধরা ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ রয়েছে। এরই প্রেক্ষিতে এই অভিযান চালানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com