বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

লস্করপুর ইউনিয়ন তাঁতীদলের কর্মী সমাবেশ ও আহ্বায়ক কমিটি গঠন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৪ অক্টোবর, ২০১৮
  • ৭২৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ সদর উপজেলার ১০নং লস্করপুর ইউনিয়ন তাঁতীদলের কর্মী সমাবেশ ও আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল স্থানীয় আব্দাবখাই পয়েন্টে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে সভাপতিত্ব করেন হবিগঞ্জ সদর উপজেলা তাঁতীদলের আহ্বায়ক জিল্লুর রহমান জিল্লু। সিনিয়র যুগ্ম আহ্বায়ক মীর কামরুজ্জামান রুবেলরে পরিচালানয় এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা তাঁতীদলের আহ্বায়ক সৈয়দ তোফায়েল ইসলাম কামাল।
বিশেষ অতিথি ছিলেন জেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক মোঃ শফি কাইয়ূম, একেএম রাজীব, খোকন শাহি ধনু, আবুল কালাম, লিটন সরকার, বানিয়াচং উপজেলা তাঁতীদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান আসাদ, এনাম খান, খাইরুল। আলোচনা সভায় বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তি দাবী জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন।
আলোচনা সভা শেষে সকলের সর্বসম্মতিক্রমে মোঃ ইছাক মিয়াকে আহ্বায়ক, রাসেল আহমেদকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও হেলাল মিয়া, শাহিদ মিয়া, গিয়াস উদ্দিন, মোঃ নাঈম মিয়া যুগ্ম আহ্বায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট ১০নং লস্করপুর ইউনিয়ন তাঁতীদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com