বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

বিসিএস কনফিডেন্স হবিগঞ্জ শাখার উদ্বোধন ॥ ফ্রি সেমিনারে শিক্ষার্থীদের উপচে পড়া ভীড়

  • আপডেট টাইম সোমবার, ১ অক্টোবর, ২০১৮
  • ৭৬৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বিসিএস কনফিডেন্স হবিগঞ্জ শাখার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল জেলা পরিষদ অডিটোরিয়ামে এক ফ্রি সেমিনারের আয়োজন করা হয়। এতে বিভিন্ন স্থান থেকে ৫ শতাধিক চাকুরী প্রত্যাশীদের উপচে পড়া ভীড় হয়। আনুষ্ঠানিকভাবে বিসিএস কনফিডেন্স হবিগঞ্জ শাখার উদ্বোধন করেন ৩০তম বিসিএস এর প্রশাসন ক্যাডার হারুন অর রশিদ (সাগর)। ইনাতগঞ্জ ডিগ্রী কলেজের প্রভাষক গৌর শঙ্কর দাস এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের কৃতি সন্তান সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ। প্রধান আলোচক ছিলেন-বিসিএস কনফিডেন্সের পরিচালক মোঃ জিয়াউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ শাবান মিয়া, জহুরচান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ জালাল উদ্দিন রুমী, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সেন্ট্রাল ক্রিয়েটিভ কলেজের প্রভাষক সারোয়ার পরাগ। অনুষ্ঠানে বিসিএস কনফিডেন্সের পরিচালক মোঃ জিয়াউল ইসলাম ৪০তম বিসিএস এ স্বল্প সময়ে উত্তীর্ণ হওয়ার জন্য গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
প্রসঙ্গত-বিসিএস কনফিডেন্স হবিগঞ্জ শাখার উদ্যোগে চাকুরী প্রত্যাশীদের জন্য অনুপ্রেরণামূলক ফ্রি সেমিনারের আয়োজন করা হয়েছে। এছাড়া আগামী ২, ৩ ও ৪ অক্টোবর ফ্রি ক্লাস অনুষ্ঠিত হবে। এতে অংশ নেয়ার জন্য সর্বস্তরের শিক্ষার্থীদের আহবান জানিয়েছেন তিনি। ফ্রি ক্লাস গ্রহণ করবেন ৩৭তম বিসিএস এ প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ইউসুফ হাসান বাপ্পী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com