বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচংয়ে কলেজছাত্রীকে উত্যক্ত ভ্রাম্যমান আদালতে ছাত্রকে কারাদণ্ড

  • আপডেট টাইম রবিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৮
  • ৬৯৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে সুফিয়া-মতিন কলেজ ছাত্রীকে উত্যক্ত করায় জনাব আলী কলেজের এক ছাত্রকে ১৫দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। দণ্ডপ্রাপ্ত ছাত্র হলেন হৃদয় আহমেদ। তিনি জনাব আলী সরকারী কলেজের একাদশ শ্রেণির ছাত্র এবং উপজেলা সদরের জাতুকর্ণ পাড়ার আবু ছালেক মিয়ার ছেলে। শনিবার বেলা ২টায় ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) সাব্বির আহমেদ আখঞ্জি এ রায় দেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সুফিয়া-মতিন কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রী গতকাল শনিবার সকাল ১০টার দিকে কলেজের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দেন। তিনি জনাব আলী সরকারী কলেজের সামনে পৌছুলে হৃদয় তার পথরোধ করে তাকে প্রেম নিবেদন করে। এতে সে রাজী না হলে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এ সময় স্থানীয় লোকজন তাকে আটক করে। পরে ভ্রাম্যমান আদালত তাকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেন। বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com