বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

লাখাইয়ে ভাত না খাওয়ায় মূর্তি ভাংচুর ॥ ভারসাম্যহীন যুবক আটক

  • আপডেট টাইম রবিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৮
  • ৫৯৭ বা পড়া হয়েছে

লাখাই প্রতিনিধি ॥ লাখাই উপজেলার মাদনা বাজারের দূর্গা মন্দিরে হামলা ও মূর্তি ভাংচুরের ঘটনায় জড়িত সন্দেহে হৃদয় মিয়া (২০) কে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশের দাবী আটক জুয়েলকে জিজ্ঞাসাবাদ করা হলে সে জানায়, গত ২৬ সেপ্টেম্বর দিবাগত রাত অনুমান ৮টা থেকে ভোর ৫টা পর্যন্ত মন্দিরে প্রবেশ করে মুর্তিকে ভাত খাওয়ানোর চেষ্টা করে। কিন্তু মুর্তি ভাত না খাওয়াতে সে রাগ করে দা দিয়ে কুপিয়ে মুর্তিগুলো ভাংচুর করে। আসামীর আচার-আচরনে বুঝা যায় সে একজন মানসিক ভারসাম্যহীন। আসামীকে তার পিতা-মাতার নাম ও ঠিকানা জিজ্ঞাসা করলে সে কোন কিছু বলতে পারেনা। সে অনুমান ১ বছর যাবৎ বাজারে ঘুরা-ফেরা করে এবং দোকানের বারান্দা ও স্কুলের বারান্দায় অবস্থান করে আসছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com