বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

অনুপম সমাজ কল্যান পরিষদের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ সেমিনার অনুষ্টিত

  • আপডেট টাইম শনিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৮
  • ৮৩৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ অনুপম সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে বানিয়াচং উপজেলার বড়ইউড়ি ইউনিয়নে অবস্থিত মুযাহিরুল উলুম (ভাঙ্গারখাল) মাদ্রাসার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা এবং ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ শীর্ষক সেমিনার গতকাল শুক্রবার বিকেলে অনুষ্টিত হয়েছে। অনুপম সমাজ কল্যাণ পরিষদের সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে মোঃ আবুল হোসেন ফাহিম এর সঞ্চালনায় শুরুতে কোরআন তেলাওয়াত করেন আমীর হামজা। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নজরুল ইসলাম। বিশেষ আলোচক ছিলেন কলামিষ্ট, গবেষক ও বহুগ্রন্থ প্রণেতা কবি মুসা আল হাফিজ, শচীন্দ্র ডিগ্রী কলেজের ইংরেজি প্রভাষক লতিফ হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন আবুল হোসাইন, প্রবন্ধ পাঠ করেন অনুপম সমাজ কল্যাণ পরিষদের সভাপতি শফিকুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-ওই মাদ্রাসার পরিচালক মাওঃ যুবায়ের আহমদ, আব্দুল মুছাব্বির তালুকদার, ডাঃ আব্দুল মুকিত, মহিবুর রহমান, উমর আলী, জিয়াউদ্দিন মেম্বার, মৌলানা রুহুল আমীন, সৈয়দ খছরু মিয়া, সাংবাদিক আকিকুর রহমান সেলিম, মাওঃ মোস্তফা আল হাদী, আব্দুল হাসীব প্রমূখ।ওই অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন এলাকার গন্যমান্য লোকজন উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, ওই অনুষ্ঠানে দুই ভাগে বিভক্ত ছিল। প্রথম অধিবেশন বিকেল ২টা থেকে সাড়ে ৪ টা পর্যন্ত। এতে কোরআন তেলাওয়াত, শুভেচছা বক্তব্য, পরিচিতি পর্ব, প্রবন্ধ পাঠ, বিশেষ আলোচকদের আলোচনা এবং দ্বিতীয় অধিবেশন বিকেল সাড়ে ৪টা থেকে ৬টা পর্যন্ত প্রধান আলোচকের আলোচনা, সবার জন্য আলোচনা থেকে কুইজ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, শিক্ষার্থীদের অনুভুতি, অতিথিদের অনুভুতি বক্তব্য।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com