বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ ডায়াগনস্টিক ও ক্লিনিক এসোসিয়েশনের সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৮
  • ১১৩২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ ডায়াগনস্টিক ও ক্লিনিক এসোসিয়েশনের সভা গতকাল সকাল ১০টায় জেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান এবং ডায়াগনস্টিক ও ক্লিনিক এসোসিয়েশনের সভাপতি ডাঃ মুশফিক হুসেন চৌধুরী। সভার সভাপতি এসোসিয়েশনের কার্যক্রম গতিশীল করার জন্য সকল ডায়াগনস্টিক ও ক্লিনিক মালিকগণের প্রতি আহবান জানান। এছাড়া হবিগঞ্জ জেলাবাসীকে যেন চিকিৎসা ক্ষেত্রে ভোগান্তির শিকার না হতে হয় এবং ক্লিনিকের সেবার মান ভাল করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। ডায়ানস্টিক ও ক্লিনিকের লাইসেন্স নবায়ন করার ক্ষেত্রে বিভিন্ন জটিলতা নিরশনের জন্য যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করে পদক্ষেপ নেয়ার প্রয়োজনীয় সিদ্ধান্ত এবং অভিমত প্রকাশ করেন। উক্ত আলোচনায় সকল ডায়াগনস্টিক ও ক্লিনিক মালিকগণ অংশগ্রহণ করে সিদ্ধান্তগুলো বাস্তবায়নে সকলে একমত পোষন করেন। সভায় বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে অংশগ্রহণ করেন আল-রাফি হাসপাতালের ডাঃ মুুশফিক হুসেন চৌধুরী, জাসপোস চক্ষু হাসপাতালের শফিকুল বারী আউয়াল, একে হসপিটালের হাফেজ আহমেদ, আপন ডায়াগনস্টিক সেন্টারের মোঃ তজম্মুল হক চৌধুরী, প্যানাসিয়া মেডি এইড ও ক্লিনিকের মনসুর আহমেদ এমদাদ, ইউনাইটেড হাসপাতালের মোঃ নাজমুল হক, সিটি ডায়াগনস্টিক সেন্টারের মোঃ খায়রুল মনসুর চৌধুরী, নিউ লাইফ কেয়ার হাসপাতালের মোঃ এহতেশামুল হক শামীম, দি ল্যাব এইড হাসপাতালের মোঃ কামরুল ইসলাম রিপন, আল ফালাহ ডায়াগনস্টিক সেন্টারের কাজী আকরাম, হেলথ কেয়ার হাসপাতালের মতিউর রহমান, মুন ডক্টর চেম্বার এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মোঃ সামসুল আলম, মডার্ন এক্সরে সেন্টার এর মোঃ গউছ উদ্দিন চৌধুরী, দি স্কয়ার হাসপাতালের শামীম আহমেদ, ইসলামিয়া চক্ষু হাসপাতালের সায়েদুজ্জামান জাহির, দি ল্যাব এইড হাসপাতালের মোঃ ফারুক মিয়া, খোয়াই হাসপাতালের মোঃ আমিনুল হক খান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com