বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

এমপি মজিদ খানের শ্বাশুড়ি ফিরোজা খানমের ইন্তেকাল

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৮
  • ৬৫৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডঃ মোঃ আব্দুল মজিদ খান এর শাশুড়ি ফিরোজা খানম আর নেই। গতকাল বুধবার বিকাল ৫টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্না…রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৫ বছর। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে যান।
আজ বৃহস্পতিবার সকাল ১১টায় চুনারুঘাট উপজেলার গোগাউড়া ঈদগাহ মাঠে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে গোগাউড়া গ্রামের মরহুমার পারিবারিক করবস্থানে তার দাফন সম্পন্ন হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
প্রসঙ্গত, ফিরোজা খানম এর স্বামী মরহুম আব্দুল গাফফার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের হিসাবরক্ষন বিভাগের বিভাগীয় একজন কর্মকর্তা ছিলেন। মরহুমার বড় ছেলে ইংল্যান্ড প্রবাসী কাউছারুল গণি হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক এবং বিশিষ্ট শিল্পপতি। ২য় ছেলে ফয়জুল গণি কাইজার বিশিষ্ট আইনজীবী এবং ব্যবসায়ী, ৩য় ছেলে ইফতেখারুল গণি খাইরু শিল্পপতি। মরহুমার বড় মেয়ে আফরোজা আক্তার রিনা এডঃ আব্দুল মজিদ খান এমপি’র সহধর্মিনী, তিনি অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা। ২য় মেয়ে রহিমা আক্তার পান্না পেশায় গৃহিনী এবং তার স্বামী জাহেদ চৌধুরী বিশিষ্ট ঠিকাদার। সবার ছোট মেয়ে মাহমুদা আক্তার মান্না পেশায় গৃহিনী এবং তার স্বামী কামরুল আলম ইউনিফেসের সিলেট বিভাগীয় কর্মকর্তা।
এদিকে ফিরোজা খানমের মৃত্যুতে দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন এডঃ মোঃ আব্দুল মজিদ খান এমপি। গতকাল সংবাদপত্রে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com