মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নোয়াখাল গ্রামে ডাকাত-গ্রামবাসী সংঘর্ষ ॥ গুলিবিদ্ধসহ আহত ১০

  • আপডেট টাইম রবিবার, ৩০ মার্চ, ২০১৪
  • ৮৭২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের নোয়াখাল গ্রামে ডাকাতদের সাথে গ্রামবাসীর সংঘর্ষ হয়েছ। সংঘর্ষ চলাকালে ডাকাতরা বন্দুক দিয়ে গুলি বর্ষণ করে। এতে গুলিবিদ্ধসহ গ্রামবাসীর ১০ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় একজনকে সিলেট ও ৫ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত শেষ রাতের দিকে নোয়াখাল গ্রামের আব্দুল মতলিব এর বাড়িতে ১৫/২০ জনের একদল সশস্ত্র ডাকাত হানা দেয়। এ সময় বাড়ির লোকজন চিৎকার শুরু করলে গ্রামবাসী এগিয়ে এসে ডাকাতদের ঘিরে ফেলে। এ সময় ডাকাতদলের সাথে গ্রামবাসীর সংঘর্ষ বেধে যায়। দফায় দফায় সংঘর্ষে ডাকাতরা গুলি ছুড়তে ছুড়তে পিছু হলে পালিয়ে যায়। এ সময় ডাকাতদের গুলিতে ১০ জন আহত হয়। সকালে গুরুতর আহত অবস্থায় একজনকে সিলেট ও ৫ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা হলো শায়েল মিয়া (১৫), কলমদর মিয়া (৪০), সবুজ মিয়া (২০) কিম্মত আলী (৩০) ও উজ্জল মিয়া (২০)। এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ডাকাতির সাথে জড়িতদের খুব শিগগিরই গ্রেফতারের ব্যবস্থা করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com