বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে প্রাণ কোম্পানীর কর্মকর্তার স্ত্রী ট্রাক চাপায় নিহত ॥ সন্তানসহ আহত ২

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৮
  • ৫১২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের অলিপুরে প্রাণ কোম্পানীতে কর্মরত বাহুবলের শিবলু মিয়ার স্ত্রী মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন। এ সময় শিবলু মিয়া ও তার সন্তান আহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে মৌলভীবজার জেলার শ্রীমঙ্গলের ভৈরববাজার-মুন্সিবাজার সড়কের মৃতিংগা চা-বাগানের ভিতরে এ দুর্ঘটনাটি ঘটে। বাহুবল উপজেলার মিরপুর চারিগাও গ্রামের বাসিন্দা শিবলু মিয়া অলিপুরে প্রাণ আর-এফ-এল এর সেলস এক্সিকিউটিভ হিসেবে কাজ করছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে শিবলু মিয়া মোটরসাইকেলযোগে স্ত্রী তাসনিমা ও সন্তানকে নিয়ে কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার এলাকায় আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। মুন্সিবাজার সড়কের মৃতিংগা চা-বাগানের ভিতরে পৌছুলে বালুবাহী একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দেয়। ধাক্কা লাগার সাথে সাথে শিবলু মিয়ার স্ত্রী তাসনিমা মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে যান। এ সময় ট্রাকটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিরি মারা যান। ঘাতক ট্রাকটি আটক করা যায় নি।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে.এম নজরুল ইসলাম জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সরকারী হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com