মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

শেখ বশিরের ঘোড়া মার্কার সমর্থনে শেখ সুজাত মিয়ার গণ-সংযোগ

  • আপডেট টাইম রবিবার, ৩০ মার্চ, ২০১৪
  • ৭৩৬ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গ উপজেলা নির্বাচনে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী শেখ বশির আহমদের ঘোড়া মার্কার সমর্থনে প্রচারনার শেষ দিনে সাবেক এমপি শেখ সুজাত মিয়া, দিরাই উপজেলা চেয়ারম্যান হাবিবুর মাষ্টার, শাল্লা উপজেলা চেয়ারম্যান গনেন্দ্র চন্দ্র সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী ও আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দীতাকারী হাবিবুর গতকাল শনিবার করচা, তেলঘড়ি, দৌলত, মার্কুলী, গুনই বাজারে পথসভা ও গণ-সংযোগ করেছেন। দৌলতপুর ইউনিয়নে পথসভায় গনেন্দ্র চন্দ্র সরকার বলেন, শাল্লা উপজেলার হিন্দু মুসলিম মিলে ব্যালট বিপ্লব ঘটিয়ে আমাকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছেন। আমি বানিয়াচঙ্গ উপজেলার সকল ধর্মের শান্তিকামী জনগণের নিকট ঘোড়া মার্কায় ভোট প্রার্থনা করছি। পথসভা পরিচালনা করেন ৫ নং ইউনিয়ন বিএনপির সাধারণ ওমর ফারুক মাষ্টার। গুনই বাজারে সহস্রাধিক মানুষের পথসভায় সাবেক এমপি শেখ সুজাত মিয়া বলেছেন, শেখ বশির খালেদা জিয়া ও ১৯ দলের প্রার্থী। সকলে মিলে ঐক্যবদ্ধভাবে ভোট কারচুপি ঠেকিয়ে শেখ বশিরের ঘোড়া মার্কার বিজয় নিশ্চিত করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com