মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে ড. রেজা কিবরিয়া কর্তৃক এমপিদের অপদার্থ বলার প্রতিবাদে বিশাল মানববন্ধন চরহামুয়া থেকে ৩টি এয়ারগান উদ্ধার ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সভা-সমাবেশ শুভাযাত্রা নিষিদ্ধ ॥ ৮২ ঘণ্টা নিজ এলাকা ছাড়তে পারবে না কেউ বানিয়াচংয়ে ধানের শীষের গণমিছিল ॥ দীর্ঘ প্রতীক্ষার উৎসবমুখর পরিবেশের সাক্ষী হলো বানিয়াচংবাসী হবিগঞ্জে সর্বদলীয় জনসভায় জিকে গউছ মা-বোনদের নিয়ে কটুক্তির জবাব ব্যালটের মাধ্যমে দিতে হবে নবীগঞ্জে মহাসড়কে বালু সরবরাহে পাইপ লাইন স্থাপনে ৫ লাখ টাকা চাঁদা দাবী লাখাই ও শায়েস্তাগঞ্জে দাঁড়িপাল্লার পক্ষে গণমিছিল ॥ প্রচারণার শেষ দিনে জনতার ঢল এটাই আমার জীবনের শেষ নির্বাচন-এস.এম.ফয়সাল বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনে বাছিত ও জীবন হাড্ডাহাড্ডি সম্ভাবনা সংখ্যালঘু ভোটে জয় পরাজয় নবীগঞ্জে ওরসে চালককে গাছের সঙ্গে বেঁধে মারধর করে সিএনজি ছিনতাইয়ের চেষ্টা

নবীগঞ্জে বিভিন্ন মামলার পলাতক আসামী আকলুসহ ৬ জন গ্রেপ্তার

  • আপডেট টাইম রবিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৮
  • ৪৮৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের ভরগাঁও গ্রামের বিভিন্ন মামলার আসামী আকলু মিয়াসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গত বৃহস্পতিবার গভীর রাতে নবীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। আকলুকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। ধৃত আকলু উপজেলার পানিউমদা ইউনিয়নের ভরগাঁও গ্রামের আরজু মিয়ার পুত্র। গত শুক্রবার বিকেলে তাদেরকে হবিগঞ্জ বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে।
সূত্রে জানা যায়, আকলু মিয়ার বিরুদ্ধে হত্যা, নারী ও শিশু নির্যাতন, চুরি, মারামারিসহ অনেক মামলা রয়েছে। সম্প্রতি একটি মামলায় তার বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়। এরপর থেকে সে আত্মগোপনে ছিল। গত বৃহস্পতিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এস.আই মফিজুল ইসলামের নেতৃত্বে এস.আই সাইফুল আলমসহ একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। তাকে গ্রেফতার করায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে। এছাড়া ওই রাতে বিভিন্ন মামলায় গ্রেফতারকৃত অন্যান্যরা হচ্ছে- ডাকাতি মামলার আসামী নোয়াগাঁও গ্রামের মৃত তৈয়ব উল্লাহর পুত্র তাহির মিয়া (২০), ওয়ারেন্টভুক্ত আসামী পানিউমদা ইউনিয়নের বরচর গ্রামের মৃত- নসিম উল্লাহ পুত্র আঃ মালিক (৬৫) ও আঃ মালিক এর পুত্র ফটিক মিয়া (৩৮), মাদক মামলায় নবীগঞ্জ পৌরসভার নোয়াপাড়া গ্রামের আব্দুল বারিকের পুত্র কবির মিয়া (২৯) ও আব্দুল আলীমের পুত্র সুজাত মিয়া (২৪)। তাদেরকে গত শুক্রবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com