বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

বৃন্দাবন কলেজ ব্যবস্থাপনা বিভাগের একযুগ পূর্তিতে পূনর্মিলনী অনুষ্ঠিত

  • আপডেট টাইম রবিবার, ৩০ মার্চ, ২০১৪
  • ৬১৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ বৃন্দাবন সরকারি কলেজের ইতিহাসে এই প্রথম ব্যবস্থাপনা বিভাগের ১যুগ পূর্তি উপলক্ষে গত ২৮মার্চ হবিগঞ্জ শিল্পকলা একাডেমীতে এক মহামিলন উৎসব হিসেবে “বর্ণাঢ্য পুনর্মিলনী” অনুষ্ঠিত হয়েছে। ব্যবস্থাপনা বিভাগের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা এই অনুষ্ঠানের আয়োজন করেন। সকাল ৮টায় প্রাক্তন ছাত্র-ছাত্রীদের রেজিষ্ট্রেশন শুরু করে সকাল ৯.০০টায় বর্নাঢ্য র‌্যালী শহর প্রদক্ষিণ করে। র‌্যালীতে মুখোশ, ব্যান্ড পার্টি সহ নানান রঙ্গের উপকরন ব্যবহৃত হয়। সকাল ১০.৩০ মিনিটে উদ্বোধনী থিম সং ”কফি হাউজের আড্ডাটা” প্রজেক্টরের মাধ্যমে অধ্যক্ষ প্রফেসর বিজিত কুমার ভট্টাচার্য্য সুইচ টিপে উদ্বোধন করেন। ব্যবস্থাপনা বিভাগের প্রাক্তন ছাত্র ও বিভাগের শিক্ষক মো: জামাল হোসেন ও উম্মে আইমন তামান্নার চমৎকার উপস্থাপনায় অনুষ্ঠান শুরু হয়। প্রাক্তন ছাত্র মোঃ তোফ্াজ্জল হোসেন। জাতীয় সংগীত পরিবেশন করে প্রাক্তন ছাত্র ছাত্রীরা। স্বাগত বক্তব্য রাখেন পূনর্মিলনী উদযাপন কমিটির যুগ্ম আহবায়ক মো: মাসুক মিয়া চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রাক্তন অধ্যক্ষ মো: ইকরামুল ওয়াদুদ, অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ, অধ্যক্ষ প্রফেসর জাহান আরা খাতুন প্রমূখ। স্মৃতিচরণমূলক বক্তব্য রাখেন প্রফেসর নিখিল রঞ্জন ভট্টাচার্য্য, সহযোগী অধ্যাপক প্রনতেশ দেব, চিত্তরঞ্জন দেবনাথ, মোহাম্মদ মেজবাউল হক, পূনর্মিলনী কমিটির যুগ্ম আহবায়ক হাসবি সাইদ চৌধুরী। পরে স্মৃতিচারন পর্বের মাঝে মাঝে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রাক্তন ছাত্রছাত্রীরা গান, নৃত্য, কবিতা আবৃত্তি, ফ্যাশন শো পরিবেশন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com