বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জে হেফাজতুল কোরআন মাদরাসার উদ্বোধন

  • আপডেট টাইম রবিবার, ৩০ মার্চ, ২০১৪
  • ৮৮০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের ফতেহপুর গ্রামে হেফাজতুল কোরআন মাদরাসার উদ্বোধন করা হয়েছে। গতকাল দুপুরে এ উপলক্ষে মাদরাসা প্রাঙ্গনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাদরাসার প্রতিষ্ঠাতা বুরহানপুর নিবাসী আলহাজ্ব ফজলুল হক চৌধুরীর সভাপতিত্বে ও মাওলানা আব্দুল কাদির হোসাইনীর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন খলিফায়ে মাদানী আল্লামা আব্দুল মোমিন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম পটিয়া মাদরাসার মোহাদ্দিস মাওলানা আবু তাহের নদভী, চট্টগ্রামের জিরি মাদরাসার মোহাদ্দিস মাওলানা লুৎফুর রহমান, মৌলাভীবাজারের মাওলানা গিয়াস উদ্দিন, নবীগঞ্জ পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, ইনাতগঞ্জ ইউপি চেয়ারম্যান আব্দুল বাতেন, আলহাজ্ব অধ্যাপক মুজিবুর রহমান, ইনাতগঞ্জ ইউপির সাবেক চেয়ারম্যান খালেদ আহমদ পাঠান, মাওলানা ইসমাইল, মাওলানা মোতাহির আহমদ, মাওলানা আব্দুর রহিম, তৌহিদুল ইসলাম চৌধুরী, দিলাওর হোসেন, কাপ্তান মিয়া, আব্দুল আলিম ইয়াছিনী প্রমুখ।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নাজমুল ইসলাম চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওঃ মুহিউদ্দিন (কুষ্টিয়া), মাওঃ কাজী হারুনুর রশিদ চৌধুরী, মাওঃ শায়েখ আব্দুল বাছিত, মাওঃ শোয়াইব আহমদ চৌধুরী, মোফাজ্জুল হোসেন চৌধুরী, হাজী মিরাশ উদ্দিন, মাওঃ আমিনুর রহমান, পৌর কাউন্সিলর এটিএম সালাম, দেওয়ান ওহি চৌধুরী, হাফেজ খালেদ সাইফুল্লাহ খান, মাওঃ আব্দুর রকিব হক্কানী, হাফিজ নুরুল হক, তোফাজ্জল হোসেন, লন্ডন প্রবাসী মোস্তফা মিয়া, শামিম আহমদ চৌধুরী, জাবেদ আহমদ, কুতুব উদ্দিন, লাল মিয়া, মোঃ নুরুল হক, আব্দুল আজাদ, নুর হোসেন, আলাউর রহমান, আঙ্গুর মিয়া, মনির হোসেন (ঢাকা), মাজহারুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন আল্লামা শায়েখ আব্দুল মোমিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com