বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সচেতনতাই পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করবে-ছাবির আহমদ চৌধুরী

  • আপডেট টাইম রবিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৮
  • ৫৯৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ সংবাদদাতা ॥ নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী বলেছেন, মানুষকে সচেতন করতে পারলেই পয়ঃনিষ্কাশন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা যাবে। এজন্য সকল সামাজিক সংগঠনের সম্মিলিত প্রচেষ্ঠায় মানুষের মধ্যে বেশি বেশি সচেতনতামূলক প্রচারণা চালাতে হবে।
শনিবার সকালে সারাদেশের ন্যায় নবীগঞ্জ উপজেলায় “পরিবর্তন চাই” নবীগঞ্জ উপজেলা শাখা কর্তৃক দেশকে পরিষ্কার করি দিবস পালন উপলক্ষ্যে আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাকক্ষে আলোচনা সভা ও সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
পরিবর্তন চাই নবীগঞ্জ উপজেলা শাখার কমান্ডার ইমতিয়াজ মোহাম্মদ পাপনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল ও ছনি চৌধুরী প্রমুখ। পরে নবীগঞ্জ পৌরসভার মেয়র শপথ পাঠ করান। এসময় রিলেশন টু পিপুল ও অন্যান্য সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে সকালে দেশকে পরিষ্কার করি দিবস পালনের অংশ হিসেবে পরিবর্তন চাই সংগঠনের সদস্যগণ নবীগঞ্জ শহরের বিভিন্ন সড়কের উপর দোকানপাটের সামনে রাখা ময়লা আবর্জনা পরিষ্কার করে দিনের কার্যক্রম শুরু করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com