বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে বাংলাদেশের খবরের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালন

  • আপডেট টাইম রবিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৮
  • ৫৫১ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় দৈনিক “বাংলাদেশের খবর”-এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল র‌্যালী, আলোচনা সভা ও কেক কাটা ইত্যাদি। গতকাল শনিবার দুপুর ১২টায় জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে উপজেলা সদরে একটি আনন্দ র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালী শেষে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাহুবল মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ নূরুল ইসলাম নূর। এতে প্রধান অতিথি ছিলেন বাহুবল উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল হাই। বাংলাদেশের খবর বাহুবল প্রতিনিধি মনিরুল ইসলাম শামিমের পরিচালনায় বক্তব্য রাখেন- বাহুবল সার্কেলের ইন্সপেক্টর বিশ্বজিৎ দেব, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ, প্রচার সম্পাদক ইলিয়াছ আখঞ্জী, আয়াজ আলী, দৈনিক মানবজমিন বাহুবল প্রতিনিধি মোঃ নূরুল ইসলাম মনি, বাহুবল মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল আউয়াল তহবিলদার সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ শেখ, এম এ মজিদ তালুকদার, প্রচার সম্পাদক সুহেল আহমেদ, ক্রীড়া সম্পাদক ফয়সল আহমেদ চৌধুরী তাইনুছ, নির্বাহী সদস্য ইসমাঈল মাহমুদ ফিরোজ, সামিউল ইসলাম, কিশলয় জুনিয়র হাই স্কুলের অধ্যক্ষ জামাল আহমেদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরামের সাধারণ সম্পাদক শাহ জালাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, হারুন আল রশিদ, শিক্ষক মোঃ সালাউদ্দিন, বিপ্লব দেব, মহেশ বর্মা, আব্দুল আউয়াল, সাদিকুর রহমান ছাবু, আনোয়ার হোসেন, আহমদুল হক জাবের, ইমরুল কবির, শামিম আহমেদ প্রমুখ। আলোচনা সভা শেষে বাংলাদেশের খবরের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ অন্যান্য অতিথিবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com