সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার হবিগঞ্জ শহরে কিশোর গ্যাংয়ের হামলায় এসএসসি পরীক্ষার্থী আহত বিজিবির অভিযানে ২ কোটি ৪০ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ ঘোষপাড়ায় মন্দির চুরির ঘটনায় আটক ২ জনের স্বীকারোক্তি শহরে কিশোর গ্যাংয়ের সদস্য রাহাত আটক সিলেট থেকে ঢাকা-চট্টগ্রামগামী আন্তঃনগর ট্রেনের সিডিউল বিপর্যয় হবিগঞ্জ শহরের বেবিষ্ট্যান্ড এলাকায় পুলিশ ক্যান্টিনে দুঃসাহসিক চুরি হবিগঞ্জে আলোর পথে সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবিগঞ্জের কৃতি সন্তান ডাঃ ফারহান তরফদারের এফসিপিএস ডিগ্রী অর্জন

হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরীর পিতার ইন্তেকাল

  • আপডেট টাইম শুক্রবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৮
  • ৬১০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরীর পিতা, দৈনিক আজকের হবিগঞ্জের বার্তা সম্পাদক আশরাফুল ইসলাম কহিনুর এর মামা এবং সিরাজনগর মাদ্রাসার প্রভাষক মাওলানা নুরুল আবছর চৌধুরীর চাচা দেলোয়ার হোসেন চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না…..রাজিউন)। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি ইন্তেকাল করেন। তিনি দীর্ঘ দিন যাবত দোরারোগ্য ব্যাধিতে ভোগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৬৫ বছর। তিনি ২ ছেলে ও ২ মেয়ে সন্তানের জনক ছিলেন। তার ছোট ছেলে রাসেল চৌধুরী ফ্রান্স প্রবাসী।
মরহুমের ১ম নামাজে জানাজা আজ শুক্রবার সকাল ১০ টায় চৌধুরী বাজার জামে মসজিদে অনুষ্ঠিত হবে এবং ২য় নামাজে জানাজা বাদ জুম্মা মরহুমের নিজ গ্রাম বানিয়াচং উপজেলার ১৫নং পৈলারকান্দি ইউনিয়নের বিজয়পুর গ্রামে অনুষ্ঠিত হবে।
এদিকে দেলোয়ার হোসেন চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়র আলহাজ্ব জি কে গউছ। তিনি মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
এছাড়াও শোক প্রকাশ করেন সৌদি আরব বিএনপির সভাপতি আহমদ আলী মুকিব, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম ইসলাম তরফদার তনু, মিজানুর রহমান চৌধুরী, কোষাধ্যক্ষ হাজী এনামুল হক, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক এডভোকেট এস এম বজলুর রহমান, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান কাজল, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম নানু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জালাল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সফিকুর রহমান সিতু, জেলা জাসাসের সভাপতি মিজানুর রহমান চৌধুরী, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com