বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জে বঙ্গবন্ধু ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্ট ॥ আজ ফাইনাল খেলা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর, ২০১৮
  • ৫০৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু জাতীয় ফুটবল গোলন্ডকাপ টুর্নামেন্টের সেমি ফাইনাল খেলা গতকাল সোমবার শেষ হয়েছে। দুপুর ২ টা থেকে উক্ত খেলা শুরু হয়। এ সময় মাঠে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাউল গনি ওসমানী, ইউপি চেয়ারম্যান ইজাজুর রহমান, পৌরসভার প্যানেল মেয়র-১ এটিএম সালাম, ইউপি চেয়ারম্যান আশিক মিয়া, জাবেদুল আলম চৌধুরী সাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাদেক হোসেন, কাউন্সিলর আব্দুস ছালাম, কবির মিয়া, জাকির হোসেন, সুন্দর আলী, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক ওহি দেওয়ান চৌধুরী, সদর ইউপির প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম, ২নং ইউপির প্যানেল চেয়ারম্যান খালেদ মোশারফ, নুরুল হক, পাবেল মিয়া প্রমুখ। প্রথমার্ধে খেলায় বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়ন ও নবীগঞ্জ পৌরসভা একাদশের মধ্যে খেলায় গোল শুন্য অবস্থায় ড্র হয়। পরে টাইব্রেকারে বড় ভাকৈর (পুর্ব) ফুটবল একাদশ ১৩ এবং পৌর একাদশ ১৪ টি গোল দেয়। ১ গোলের ব্যবধানে পৌর একাদশ ফাইনালে খেলার গৌরব অর্জন করে। দ্বিতীয়ার্ধে খেলায় ১-০ গোলে নবীগঞ্জ সদর ইউনিয়ন একাদশ’কে হারিয়ে পানিউন্দা ইউনিয়ন একাদশ ফাইনাল খেলার সুযোগ পায়।
আজ মঙ্গলবার বেলা ২ টায় ফাইনাল খেলা নবীগঞ্জ জেকে হাইস্কুল মাঠে অনুষ্টিত হবে। উক্ত খেলায় নবীগঞ্জ পৌর একাদশ বনাম পানিউন্দা ইউনিয়ন একাদশ মুখোমুখি হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com