বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহর থেকে মাদকসহ দুই ব্যক্তি আটক ॥ কারাদন্ড

  • আপডেট টাইম শুক্রবার, ৭ সেপ্টেম্বর, ২০১৮
  • ৫২২ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজীব ॥ হবিগঞ্জ শহরের ঘাটিয়া বাজার এলাকায় পৃথক অভিযানে ইয়াবা ও বিদেশী মদ এবং বিয়ার সহ ২ ব্যক্তিকে আটক করা হয়েছে। হবিগঞ্জ জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর গতকাল দুপুরে অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হল-হবিগঞ্জ সদর উপজেলার ৪নং পইল ইউনিয়নের এড়ালিয়া গ্রামের মৃত ব্রজেন্দ্র গোপের ছেলে নিতেশ গোপ (৪৪) ও শহরের যশেরআব্দা এলাকার (চন্ডিগাছতলা) মৃত আনোয়ার হোসেনের পুত্র মোঃ রুবেল মিয়া (৩০)।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিলেট বিভাগীয় উপ-পরিদর্শক সিদ্দিকুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় পৃথক পৃথক অভিযান চালায়। এ সময় ৪২ পিস ইয়াবা, ২০ বোতল বিদেশী মদসহ তাদের আটক করা হয়।
পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে রুবেল মিয়াকে ১৮ মাস বিনাশ্রম কারাদন্ড ও নিতেশ গোপকে ৫ হাজার টাকা অর্থ দন্ড করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com