বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

লিবিয়ায় মারা যাওয়া পইলের যুবক বাবুলের দাফন সম্পন্ন

  • আপডেট টাইম বুধবার, ৫ সেপ্টেম্বর, ২০১৮
  • ৫৯০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ স্বপ্নের দেশ ইউরোপে যাওয়ার পথে লিবিয়ায় ডায়রিয়া জনিত কারনে মারা যাওয়া হবিগঞ্জ সদর উপজেলার পইল গড়েরপাড় গ্রামের বাবুল মিয়ার লাশ এক মাস পর দেশে এসেছে। গতকাল বাদ জোহর জানাজার নামাজ শেষে দাফন করা হয়েছে। জানা যায়, গত ৫ আগস্ট হবিগঞ্জ সদর উপজেলার পইল ইউনিয়নের গড়েরপাড় গ্রামের আশরাফ আলীর ছেলে বাবুল মিয়া (৩০) লিবিয়ায় ডায়রিয়া জনিত কারনে মারা যায়। তার মারা যাওয়ার বিষয়টি বাড়িতে পৌছার পর পরিবারে শুরু হয় কান্নাররোল। স্ত্রী সন্তানদের কান্নায় বাতাস ভাড়ী হয়ে উঠে। গত সোমবার রাতে লিবিয়া থেকে তার লাশ দেশে আসে। বাবুলের লাশ গ্রামের বাড়িতে আসার পর স্থানীয় লোকজন এক নজর দেখার জন্য ভীড় জমায়। এরপর গতকাল মঙ্গলবার বাদ জোহর পইল শাহী ঈদগাহে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে গ্রামের কবরস্থানে দাফন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com