বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আউশকান্দি-হীরাগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহান চৌধুরী আর নেই

  • আপডেট টাইম সোমবার, ২৭ আগস্ট, ২০১৮
  • ৬৫২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মিঠাপুর গ্রামের বাসিন্দা আউশকান্দি-হীরাগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির দুইবারের নির্বাচিত সাধারণ সম্পাদক জাহান চৌধুরী আর নেই। (ইন্নালিলাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি গত ১৪ আগস্ট ব্রেইন স্ট্রোক করেন। চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য থাকে সিলেট আল হারামাইন হসপিটালে লাইফ সার্পোটে রাখা হয়। তিনি শনিবার রাত ১০.২০ মিনিটের সময় আল হারামাইন হসপিটালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩০ বছর।
মৃত্যুকালে তিনি মা, স্ত্রী ২ কন্যা সন্তান ও ১ ভাইসহ দেশে এবং বিদেশে অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমার নামাজে জানাজার নামাজ রবিবার দুপুর ২টা ৩০ মিনিটে আউশকান্দি র,প, উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে অনুষ্টিত হয়। জানাযার নামাজে হাজারো মানুষের ঢল নামে। জানাজার নামাজের পূর্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আউশকান্দি র,প, উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ এর গর্ভনিং বডির সদস্য সাংবাদিক এম,এ আহমদ আজাদের পরিচালনায় বক্তব্য রাখেন দেওয়ান শাহনেয়াজ মিলাদ গাজী, হবিগঞ্জ ১ আসনের এমপি প্রার্থী শেখ মহিউদ্দিন আহমদ জাহেদ, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, হবিগঞ্জ জেলা পরিষদ সদস্য এডঃ সুলতান মাহমুদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ থানা বিএনপি সাধারণ সম্পাদক মুজিবুর রহমান শেফু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, আউশকান্দি-হীরাগঞ্জ বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি মুরশেদ আহমদ, যুগ্ম সম্পাদক আবুল কালাম, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মুরাদ আহমদ, সমাজ সেবক আব্দুল হামিদ নিকসন, জাহানের সহপাঠি শিহাব আল আজাদ, জাহানের ছোট ভাই রায়হান চৌধুরী প্রমূখ।
জানাজায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জানাযা শেষে তার লাশ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। মরহুমের প্রতি শোক প্রকাশ করে আউশকান্দি বাজারের ব্যবসায়ীরা দুপুর ১টা থেকে বিকেল আড়াইটা পর্যন্ত সব দোকানপাট বন্ধ রাখেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com