বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচঙ্গের দাউদপুরে ভূমি নিয়ে বিরোধ ॥ ১২ পরিবারকে সমাজচ্যুৎ

  • আপডেট টাইম সোমবার, ২৭ আগস্ট, ২০১৮
  • ৬২৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গের দাউদপুর গ্রামের বিল ও সরকারী ভূমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে ওই গ্রামের ১২টি পরিবারকে সমাজচ্যুত করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। তাদেরকে গ্রামের রাস্তাঘাটে চলাফেরা, ছেলে-মেয়েদের স্কুল ও মক্তবে যেতে পারছে না। গতকাল ২৬ আগষ্ট পুলিশ সুপার বরাবরে দেয়া লিখিত অভিযোগ থেকে এ তথ্য পাওয়া গেছে। ওই গ্রামের অলিউর রহমান, সফি মিয়া, গোলাপ মিয়া সহ ১২জন স্বাক্ষরিত অভিযোগে জানা যায়, গ্রামের পাশের নাকুয়া বিল ও পতিত রকম ভূমি অভিযোগকারী ১২জন সহ পার্শ্ববর্তী বাসিন্দারা ভোগ করে আসছেন। ইদানিং স্থানীয় তহশীল অফিসের মাধ্যমে সরকার ওই বিল ও পতিত ভূমির খাস কালেকশনের উদ্যোগ নেয়। অভিযোগকারীরা তহশীলদারের মাধ্যমে খাস কালেকশনের ব্যবস্থা করেছে বলে তাদেরকে গত ১৮ আগষ্ট গ্রাম পঞ্চায়েতে ডেকে নেয়া হয়। এক পর্যায়ে তাদেরকে সমাজচ্যুত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com