বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জ আলোকিত ব্যাচ ‘৯৫ সংগঠনের নয়া কমিটি গঠন

  • আপডেট টাইম সোমবার, ২৭ আগস্ট, ২০১৮
  • ৬৪২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ আলোকিত ব্যাচ’ ৯৫ (জে.কে সরকারী উচ্চ বিদ্যালয়ের ১৯৯৫ সালের শিক্ষার্থীদের সমন্বয়ে একটি সামাজিক সংগঠন) এর এক সাধারণ সভা গত ২৩ আগষ্ট বৃহস্পতিবার বিকাল ৫ ঘটিকায় নবীগঞ্জ জে.কে সরকারী স্কুল মিলনায়তনে অনুষ্টিত হয়। সাধারণ সভায় বিগত কমিটির মেয়াদ শেষ হওয়ায় গঠনতন্ত্র মোতাবেক তা বিলুপ্ত করে শুভাশীষ চক্রবর্তীর সভাপতিত্বে সভায় বিস্তারিত আলোচনা সাপেক্ষে সর্বসম্মতিক্রমে ২ বছর মেয়াদী নতুন কমিটি গঠন করা হয়। নব নির্বাচিত কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন, সভাপতি শামীম আহমেদ, সহ সভাপতি ধনঞ্জয় দেবনাথ, সাধারন সম্পাদক মোঃ আব্দুল মজিদ, যুগ্ম সম্পাদক সাইফুর রহমান খাঁন, সাংগঠনিক সম্পাদক আশফাক উজ্জামান চৌধুরী, অর্থ সম্পাদক এলেমান আহমেদ চৌধুরী, প্রচার সম্পাদক পিন্টু রায়। কমিটির নির্বাহী সদস্যরা হলেন, তনুজ রায়, উত্তম কুমার পাল হিমেল, মোঃ রুবেল মিয়া, শুভাশীষ চক্রবর্তী সুবল, প্রনব দেব, ছালেহ আহমেদ, কামরুজ্জামান চৌধুরী, সবুজ মিয়া, আবু হুরায়রা মামুন, রাজীব কুমার রায়, জাহাঙ্গীর বখত চৌধুরী তুহিন, শাহ সাজিদুর রহমান, লেবু আহমেদ জেবু, কাজল মিয়া, সরাজ মিয়া আহমেদ জাকারিয়া অপু, আবু তাহের, শাহ শোয়েব। সভায় ‘৯৫ ব্যাচের সদস্য আকিকুর রহমান সেলিমের পিতা, সুবল দেবের মাতা ও সাজিদুর রহমানের মাতার মৃত্যুতে তাদের আত্মার শান্তি ও মাগফেরাত কামনায় ১ মিনিট নীরবতা পালন করে শোক প্রস্তাব গৃহীত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com