বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

জেলা যুবলীগের শোকসভা ও মিলাদ মাহফিল ॥ ৪ শতাধিক অস্বচ্ছল মানুষ পেলেন ঈদ খাদ্য সামগ্রী

  • আপডেট টাইম রবিবার, ২৬ আগস্ট, ২০১৮
  • ৫২১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ শহরের ৪ শতাধিক অস্বচ্ছল মানুষের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করেছে হবিগঞ্জ জেলা যুবলীগ। মঙ্গলবার (পবিত্র ঈদুল আযহার পূর্বের দিন) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মজিদ খান এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম।
সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিপ্লব রায় চৌধুরী জানান, ঈদের পূর্বে শহরের বিভিন্ন স্থান থেকে যুবলীগ নেতাকর্মীরা অস্বচ্ছল মানুষদের তালিকা তৈরী করেন। পরবর্তীতে ৪ শতাধিক লোকজন অতিথিবৃন্দের শহরের আরডি হল প্রাঙ্গণ থেকে এসে খাদ্য সামগ্রী গ্রহণ করেন। প্রতিজনকে ৭ কেজি চাউল এবং ১ কেজি করে সোয়াবিন তেল প্রদান করা হয়। এ সময় উপস্থিত দরিদ্র লোকজন অত্যন্ত আনন্দের সাথে এই সামগ্রী নিয়ে বাড়ি ফিরেন।
পরবর্তীতে ২০০৪ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলায় বেগম আইভি রহমানসহ নিহত ২৪ জন নেতাকর্মী এবং ১৫ আগস্টে সকল শহীদের স্মরণে শোকসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
কেন্দ্রীয় যুবলীগ সদস্য ও জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিপ্লব রায় চৌধুরীর পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মজিদ খান এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট সিরাজুল হক চৌধুরী, মুকুল আচার্য্য, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট লুৎফুর রহমান তালুকদার, সাংগঠনিক সম্পাদক ও মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী অসীম, জেলা যুবলীগ সহ-সভাপতি সজল রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহের হোসেন রেজু, সাংগঠনিক সম্পাদক শফিকুজ্জামান হিরাজ, ফেরদৌস আহমেদ ও ডাঃ পিন্টু আচার্য্য। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সহ-সভাপতি আব্দুর রউফ মাসুক, ইঞ্জিনিয়ার ওয়াহেদুজ্জামান বাবুল, গৌতম কুমার রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান শামীম, নিজাম উদ্দিন শরীফ জনি, আমীর হোসেন, রুহুল আমীন সিজিল, দ্রুব জ্যোতি দাশ টিটু, শাহ বাহার, সাব্বির হোসেন রনি, যুব রেড ক্রিসেন্টের পংকজ কান্তি দাশ, আশিষ কুরি প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com