বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জে শিখন কর্মসূচীর উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন

  • আপডেট টাইম শুক্রবার, ২৮ মার্চ, ২০১৪
  • ৪৭০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ ইউরোপিয়ান ইউনিয়ননের আর্থিক সহযোগীতায় সেভ দ্যা চিলড্রেন এর অর্থ ও কারিগরী ব্যবস্থাপনায় আরডিআরএস বাংলাদেশ পরিচালিত শিখন কর্মসূচীর উদ্যোগে নবীগঞ্জ উপজেলায় শিখন কমিউিনিটি ও স্কুল পর্যায়ে দিনব্যাপী আলাচনা সভা, ক্রীড়া প্রতিযোগীতা, গান, অভিনয়, ছড়া আবৃত্তির মধ্য দিয়ে স্বাধীনতা দিবস ২০১৪ পালন করা হয়েছে।
নবীগঞ্জ পৌরসভার নোয়াপাড়া ও শিবপাশা গ্রামের ৪ টি স্কুলের পরিচালনা কমিটির সমন্বয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে লাখোকণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন, আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত চিলেন নবীগঞ্জ পৌরসভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুর রাজ্জাক ও কমিউনিটির গন্যমান্য ব্যক্তিবর্গ। সভায় অন্যান্যের মাঝে কর্মসূচীর ফিল্ড কোÑঅর্ডিনেটর সৈয়দ বদরুছ সালেকীন, সঞ্জয় কুমার রায় প্রমূখ উপস্থিত ছিলেন। অনুষ্টান পরিচালনা করেন মোস্তাফিজুর রহমান সোহেল ও এনামুল হোসেন খাঁন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com