বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বড় বহুলা গ্রামে বাল্য বিয়ে পন্ড করে দিয়েছে পুলিশ

  • আপডেট টাইম শনিবার, ১৮ আগস্ট, ২০১৮
  • ৫৯৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার বড় বহুলা গ্রামে বাল্য বিয়ে পন্ড করে দিয়েছে পুলিশ। জামাই পালিয়ে গেলেও কন্যার চাচাকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা ৩টার সময় এ ঘটনা ঘটে।
সূত্র জানায়, ওই গ্রামের আইনজীবি সমিতির পিয়ন শীষ আলীর কন্যা বহুলা জুনিয়র হাই স্কুলের ৭ম শ্রেণির ছাত্রী শেফালী আক্তার (১৩) এর সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে একই গ্রামের মৃত দুলাল মেম্বারের পুত্র একই স্কুলের ৮ম শ্রেণির ছাত্র মাহফুজ আলম (১৫)। একজন আরেকজনকে পাবার জন্য মরিয়া হয়ে উঠে। বিষয়টি পরিবারের লোকজন আচ করতে পেয়ে তাদের মেলামেশা বন্ধ করে দেয়। এরপরও তাদের প্রেম থেমে থাকেনি। একজন আরেকজনকে কাছে পেতে দিওয়ানা হয়ে উঠে। এরই ধারাবাহিকতায় ঘর বাধার আসায় বিভোর হয়ে প্রেমিক যুগল অজানার উদ্দেশ্যে পাড়ি জমায়। কিন্তু তারা প্রাপ্ত বয়স্ক না হওয়ায় কোথাও বিয়ে করতে পারেনি। অবশেষে দুুই পরিবার তাদের বিয়ে মেনে নিবে মর্মে আশ^স্থ করলে তারা গত বৃহস্পতিবার বাড়িতে আসে। মানসম্মানের কথা ভেবে উভয় পরিবার গতকাল শুক্রবার গোপনে বিয়ের আয়োজন করে। স্থানীয় লোকজন সদর উপজেলা নির্বাহী অফিসার মর্জিনা বেগমের কাছে বিষয়টি জানালে শুক্রবার বিকাল ৩টার আগেই তার নির্দেশে কোর্ট স্টেশন পুলিশ ফাড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম কিবরিয়া হাসানের নেতৃত্বে একদল পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে বিয়ে পন্ড করে দেয়। এ সময় জামাই মাহফুজ আলম পালিয়ে যায় এবং মেয়ের চাচাকে আটক করা হয়।
এ ব্যাপারে গোলাম কিবরিয়া হাসান জানান, জিজ্ঞাসাবাদের জন্য মেয়ের চাচাকে আনা হয়েছিল এবং দুই পরিবারের পক্ষ থেকে মুছলেকা আনা হয়েছে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত তাদের বিয়ে দেয়া হবেনা। স্থানীয় জনপ্রতিনিধিদের জিম্মায় মেয়ের চাচাকে মুচলেখার মাধ্যমে ছেড়ে দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com