বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আউশকান্দি কলেজে শোক দিবস পালিত

  • আপডেট টাইম শনিবার, ১৮ আগস্ট, ২০১৮
  • ৫৩৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতয়ি শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার নবীগঞ্জ উপজেলার আউশকান্দি র.প উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কর্তৃক জাতীয় শোক দিবস উপলক্ষ্যে গর্ভনিং বডির সভাপতি হাজী সুহুল আমিনের সভাপতিত্বে ও অধ্যাপক ইকবাল বাহার তালুকদারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, আউশকান্দি ইউপি চেয়ারম্যান মহিবুর রহমান হারুন। বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক অধ্যক্ষ লুৎফুর রহমান, গর্ভানিং বডির নব-নির্বাচিত সদস্য সাংবাদিক এম এ আহমদ আজাদ, তোফাজ্জল হক মিলন।
আরো বক্তব্য রাখেন, শিক্ষক মনসুর আলম, আবু সিদ্দিক, প্রভাষক ফাতেমা মোতালেব, প্রভাষক জন্টু চন্দ্র রায় প্রমুখ। এর আগে সকালে কলেজের শহিদ মিনারে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তক অর্পন ও শোকর‌্যালী অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় কোরআন তিলাওয়াত ও মিলাদ মাহফিল পরিচালনা করেন সৈয়দ সালেহ আহমদ ফয়ছল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com