বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে আহত ১০

  • আপডেট টাইম শনিবার, ১৮ আগস্ট, ২০১৮
  • ৬১১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে বাস-ট্রাকে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের গোপলা ষ্ট্যান্ডের নিকটে এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেট গামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহি বাস নবীগঞ্জের গোপলা ষ্ট্যান্ডে পৌছুলে পেছন দিকে মালবোঝাই একটি ট্রাক সজোরে ধাক্কা দেয়। একটি বাসের যাত্রীরা আহত হয় এবং বাসেরও ক্ষয়ক্ষতি হয়। ঘটনার সাথে সাথে চালক ট্রাক নিয়ে দ্রুতগতিতে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আহত বাসযাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। গুরুতর আহত অজ্ঞাতনামা ৩ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অপর আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। দুর্ঘটনায় আহত যাদের নাম পাওয়া গেছে তারা হলেন, যশোহরের বায়োজিদ মিয়ার ছেলে মোঃ আব্দুল্লাহ (২৫), যশোহরের বেনাপুলের মৃত মনির উদ্দিনের ছেলে সুহেল মিয়া (৩২), ঢাকার মৃত মকবুল হোসেনের ছেলে মহি উদ্দিন (৬৫), গাজিপুরের টঙ্গির দেলোয়ার হোসেনের ছেলে জনি মিয়া (৩৬) ও দিনাজপুর বড় বন্দরের মৃত সুর্য সাহার ছেলে পার্থ সারতী সাহা (৪২)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com