বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শ্রীমঙ্গলে নিখোঁজের ৫ ঘণ্টা পর শিশুর লাশ উদ্ধার

  • আপডেট টাইম শনিবার, ১৮ আগস্ট, ২০১৮
  • ৪৮৯ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল থেকে ॥ শ্রীমঙ্গলে নিখোঁজের ৫ ঘণ্টা পর ছিন্নমূল শিশুর লাশ উদ্ধার করেছে ফাযার সার্ভিস সদস্যরা। পুকুরের সিঁড়ির নিচে আটকে যাওয়ায় শিশুটির মৃত্যু হয়েছে। ছিন্নমূল এই শিশুর নাম হাসান (১২)। তার বাবা-মা কিংবা পরিবারের কারও নাম-ঠিকানা পাওয়া যায়নি।
বৃহস্পতিবার শহরতলীর ডাকবাংলো পুকুরে হাসানের মৃত্যু হয় বলে জানিয়েছেন শ্রীমঙ্গল থানার ওসি কে এম নজরুল ইসলাম।
স্থানীয় বাসিন্দা সুশীল শীল বলেন, বিকাল ৩টার দিকে কয়েকটি ছিন্নমুল শিশু পুকুরের পানিতে গোসল করতে নামে। সেখানে পুকুরের ঘাটের সিঁড়ির নিচ দিকে যাওয়া-আসা করছিল তারা। এ সময় হাসান নিখোঁজ হয়। খবর পেয়ে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে উদ্ধার তৎপরতা চালিয়ে ব্যর্থ হয়। সন্ধ্যা ৭টায় সিলেটের ডুবুরি দল এসে দীর্ঘ চেষ্টার পর রাত সাড়ে ৮টায় শিশুর লাশ উদ্ধার করতে সক্ষম হয়।
সিলেট ফায়ার স্টেশনের ডুবুরি আবুল কালাম আজাদ বলেন, সিঁড়ির নিচে অনেক ময়লা জমে থাকায় সেখানে সে (হাসান) আটকে গিয়েছিল।
শ্রীমঙ্গল থানার ওসি নজরুল জানান, শিশুটির বাবা-মা দুজন দুই জায়গায় থাকে। বাবা আখাউড়ায়, মা কুমিল্লায়। শিশুটি শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে ঘুমাত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com