বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়ন আওয়ামী-লীগের শোক দিবস পালন

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ আগস্ট, ২০১৮
  • ৭০৬ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল থেকে ॥ স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়ন আওয়ামী-লীগের উদ্যোগে ১৫ আগস্ট বুধবার সন্ধ্যায় সাতগাঁও বাজারে এক আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুর রশিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুব্রত কুমার দেব এবং ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরজদ আলীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রীমঙ্গল- কমলগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য উপাধাক্ষ ডঃ মোঃ আব্দুস শহিদ এমপি। প্রধান অতিথির বক্তবে তিনি সর্বকালের সর্ব শেষ্ট বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু কে নিয়ে আলোচনা করেন। সরকারের উন্নয়ন নিয়ে কথা বলেন। এক পর্যায়ে সাতগাঁও চৌমুহনা থেকে বাজার পর্যন্ত রাস্তার বেহাল অবস্তা সংস্কারের দাবী উঠলে ছয় মাসের মধ্যে রাস্তা সংস্কার করিয়ে দিবেন বলে ও প্রতিশ্র“তি দেন। আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আছকির মিয়া, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জিল্লুল আনাম চৌধুরী, অর্ধেন্দু কুমার দেব (ভেবুল) বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম, জালাল মিয়া, আবু তাহের মাস্টার। বক্তব্য রাখেন অর্ধেন্দু কুমার দেব (বেভুল), শহিদ হোসেন ইকবাল। এছাড়া স্বাগত বক্তব্য দেন ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দরা। এ সময় ছাত্রলীগ, যুবলীগের বিভিন্ন শাখার নেতৃবৃন্দরা সহ ব্যাবসায়ী ও এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com