মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

সাংবাদিক আকিকুর রহমান সেলিমের পিতার ইন্তেকাল ॥ দাফন সম্পন্ন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৬ আগস্ট, ২০১৮
  • ৫৪৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ বাজারের রহমানীয়া লাইব্রেরীর প্রতিষ্টাতা ও নবীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী বানিয়াচং উপজেলার বক্তারপুর গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক ও বড়ইউড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সাংবাদিক আকিকুর রহমান সেলিমের পিতা মোঃ আব্দুর রউফ (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….রাজেউন)। তিনি দীর্ঘদিন শয্যাশায়ী থাকার পর গত মঙ্গলবার রাত সাড়ে ৩টায় নিজ বাড়ীতে ইন্তেকাল করেন। মৃত্যকালে তিনি স্ত্রী, ৪ পুত্র, ৫ কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল বুধবার বিকাল ৩টায় গ্রামের বাড়ীতে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এতে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-২ বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের এমপি এডঃ আব্দুল মজিদ খান, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, আনোয়ার হোসেন মিঠু, এম এ আহমদ আজাদ, সাবেক সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম তালুকদার, বার্তা সম্পাদক মতিউর রহমান মুন্না, দৈনিক প্রতিদিনের সংবাদ প্রতিনিধি, শাহ সুলতান আহমদ, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি এম মুজিবুর রহমান, দৈনিক খোয়াই প্রতিনিধি বদরুজ্জামান, সাংবাদিক সেলিম মিয়াসহ সমাজের বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com