বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

লাখাইয়ে বরযাত্রীর গাড়ীর ধাক্কায় কিশোর আহত

  • আপডেট টাইম বুধবার, ২৬ মার্চ, ২০১৪
  • ৫৪৯ বা পড়া হয়েছে

লাখাই প্রতিনিধি ॥ লাখাইয়ে বরযাত্রীবাহী গাড়ীর ধাক্কায় নয়ন মিয়া নামে ৮বছরের শিশু আহত হয়েছে। আহত নয়ন মিয়া মনতৈল গ্রামের রেনু মিয়ার ছেলে। গতকাল দুপুরের দিকে মনতৈল গ্রামের কাছে এ দুর্ঘটনাটি ঘটেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে-ওই সময় নয়ন মিয়া রাস্তা পারাপার হচ্ছিল। এ সময় বরযাত্রীবাহী একটি লাইটেস (ঢাকা মেট্রো-চ ১১-১৫৪২) তাকে ধাক্কা দেয়। এতে সে আহত হয়। সাথে সাথে তাকে প্রথমে হবিগঞ্জ সদর হাসপাতাল ও পরে আশংকাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়। এ দিকে দুর্ঘটনার পর ড্রাইভার দ্রুত গাড়ী নিয়ে পালিয়ে যাওয়ার সময় বুল্লা বাজার নামক স্থানে স্থানীয় জনতা গাড়ীর গতিরোধ করে ড্রাইভারকে আটক করে। পরে গাড়ীসহ ড্রাইভারকে থানায় সোপর্দ করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত গাড়ী সহ ড্রাইভার থানায় আটক আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com