বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

দালাল চক্র ধরতে নবীগঞ্জ হাসাপাতালে উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী

  • আপডেট টাইম মঙ্গলবার, ৭ আগস্ট, ২০১৮
  • ৫০৯ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সম্প্রতি দালাল চক্র ও বিভিন্ন ওষুধ কোম্পানির লোকদের আনাগোনা বৃদ্ধি পেয়েছে এমন তথ্য পেয়ে পরিদর্শনে যান উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী। তবে ওই সময় দালালচক্র বা ওষুধ কোম্পানির কোন প্রতিনিধিকে পাওয়া যায়নি। পরে তিনি হাসপাতালের জরুরী বিভাগ, আন্ত:বিভাগ ও বহি: বিভাগের চিকিৎসা সেবা ও হাসপাতাল ব্যবস্থাপনার সার্বিক বিষয়ের খোঁজ খবর নেন। এসময় উপস্থিত ছিলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ইফতেখার হোসেন চৌধুরী, মেডিকেল অফিসার ডাঃ ইমরান আহমেদ চৌধুরী, ডাঃ ইদ্রিস আলম, স্বাস্থ্য সহকারী দিপংকর ভট্টাচার্য্য দেবুল প্রমুখ। গতকাল সোমবার দুপুরে হাসপাতাল পরির্দশন শেষে উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী জানান, নিয়মিত পরির্দশনের অংশ হিসেবেই হাসপাতালে পরির্দশনে যাই। একটি সূত্রে জানতে পারি হাসপাতালে দালাল চক্র বৃদ্ধি পেয়েছে এমন খবরে তাৎক্ষনিক পরির্দশনে গিয়ে কোন দালাল বা ওষুধ কোম্পানির কোন লোককে পাওয়া যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com