বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচঙ্গে আইনানুগভাবে গরু জবাই ও মাংস বিক্রি নির্দেশ

  • আপডেট টাইম সোমবার, ৬ আগস্ট, ২০১৮
  • ৬৩৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে গরু-ছাগল জবাই ও মাংস বিক্রয়ের ক্ষেত্রে আইন-কানুনের তোয়াক্কা করছেনা কসাইরা। নির্দিষ্ট স্থানে জবাই ও মাংস বিক্রির নিয়ম থাকলেও দীর্ঘদিন ধরে যত্রতত্র জবাই ও মাংস বিক্রি করা হচ্ছে। জবাইয়ের পূর্বে পশু চিকিৎসক দ্বারা গরু-ছাগলের স্বাস্থ্য পরীক্ষা করে মাংস মানুষের খাওয়ার উপযোগী কিনা তা যাচাই করে প্রমাণপত্র প্রদর্শন করে বিক্রির নিয়ম থাকলেও স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই জবাই ও মাংস বিক্রি করা হচ্ছে। এছাড়া প্রকাশ্যে জনসম্মুখে জবাই করার নিয়ম থাকলে রাতের আঁধারে কখন কোথায় জবাই করা হয় তা কেউ জানেনা। এভাবেই আইন-কানুনের তোয়াক্কা না করে বানিয়াচংয়ে যত্রতত্র অবাধে গরু-ছাগল জবাই ও মাংস বিক্রয় চলছে। ফলে জনস্বাস্থ্য হুমকির সম্মুখীন রয়েছে। গতকাল উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর সঞ্জয় কুমার রায় সরেজমিন বাজার পরিদর্শন করে নিয়মতান্ত্রিকভাবে গরু-ছাগল জবাই ও মাংস বিক্রি করা হচ্ছেনা দেখে কসাইদেরকে নিয়মতান্ত্রিকভাবে জবাই ও মাংস বিক্রির জন্য হুশিয়ারী দেন। আইন-কানুনের তোয়াক্কা না করলে পরবর্তীতে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়ে দেন। এ সময় তিনি পশু জবাই ও মাংস বিক্রির নিয়ম-কানুন উপস্থিত জনগনের কাছেও বর্ণনা করেন এবং জনস্বাস্থ্য সুরক্ষায় এব্যাপারে সবাইকে সচেতন থাকার আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com