রবিবার, ২৪ মে ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

অর্পিত সম্পতি প্রত্যর্পণ আইন বাস্তবায়নের দাবীতে বিক্ষোভ

  • আপডেট টাইম রবিবার, ২৯ জুলাই, ২০১৮
  • ৬৭৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ অর্পিত সম্পতি প্রত্যর্পণ আইন দ্রুত বাস্তবায়নের দাবীতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচি অনুযায়ী হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি জগদীশ চন্দ্র মোদক ও পরিচালনা করেন শিক্ষা বিষয়ক সম্পাদক হেমেন্দ্র দাস নিতাই। এ সময় বক্তব্য রাখেন, এডঃ রনজিত দত্ত, ডাঃ অসিত রঞ্জন দাশ, প্রবীন শিক্ষক অজিত পাল , সভাপতি মন্ডলির সদস্য এডঃ সুধাংশু সূত্রধর, এডঃ মুরলী ধর, স্বপন লাল বণিক, জেলা কমিটির সাধারণ সম্পাদক স্বরাজ রঞ্জন বিশ্বাস, যুগ্ম সম্পাদক আশুতোস অধিকারী, স্বপন মজুমদার, সাংগঠনিক সম্পাদক বিপ্লব রায় সুজন, ইসকন হবিগঞ্জের সাধারণ সম্পাদক রিপুহারা কৃষ্ণদাস ব্রহ্মচারী, গৌতম দেব, সজল রায়, সুজন কুরি, পিন্টু দাস, কৃষ্ণভক্ত দাস, এডঃ বিভুতস্য চক্রবর্তী, লাখাই উপজেলা সভাপতি লিটন সূত্রধর, সুজাতপুর ইউপি’র সভাপতি হরবল্লভ দাস চৌধুরী, অশোক রায়, পংকজকান্তি দাস প্ললব, প্রক্তন শিক্ষা অফিসার প্রীতিলতা পাল, ছাত্র-যুব ঐক্যের আহ্বায়ক এডঃ নারদ চন্দ্র গোপ, এডঃ তুষার দেব, পৌর কমিটির সভাপতি ভূপিকা রঞ্জন দাস, অনুকুল দাস, সাধারণ সম্পাদক শ্রীমন্ত রায়, সাংগঠনিক সম্পাদক কৌশিক আচার্য পায়েল, রূপক ঘোষ, নির্মল পাল প্রমূখ। বিক্ষোভ সমাবেশে মহিলাসহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা অর্পিত সম্পতি প্রত্যর্পন আইন দ্রুত বাস্তবায়নের দাবীতে প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com