বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

চুনারুঘাটে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট টাইম শনিবার, ২৩ মে, ২০২৬
  • ১৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। গত বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে চুনারুঘাট থানা মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপও জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, চুনারুঘাট উপজেলার শাইলগাছ গ্রামের আব্দুল কাইয়ূমের পুত্র মোঃ ছোটন মিয়া (৩৫), এবং বনগাঁও গ্রামের মৃত কদ্দুছ মোঃ রফিক মিয়া (৩৩)।
র‌্যাব-৯ সূত্রে জানা যায়, র‌্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, একটি পিকআপ যোগে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে কয়েকজন মাদক ব্যবসায়ী আমুরোড এলাকা থেকে চুনারুঘাট নতুন ব্রিজের দিকে যাচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে রাত ১২টা ৫০ মিনিটে চুনারুঘাট থানা মোড়ে চেকপোস্ট বসানো হয়।
এ সময় একটি কালো রঙের পিকআপকে থামানোর সংকেত দিলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করে। পরে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা পিকআপে গাঁজা থাকার কথা স্বীকার করে। পরে পিকআপের ভেতর থেকে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকৃতরা জানায়, তারা সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে পরিবহন করছিল। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে গ্রেফতারকৃতদের চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com