শনিবার, ২৩ মে ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি সেগুন বনে শকুনের চোখ বনদস্যুদের দৌরাত্ম্যে হুমকির মুখে মাধবপুরে বিজিবির পৃথক অভিযান ॥ কোটি টাকার জিরা জব্দ নবীগঞ্জে প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষকের জালিয়াতির অভিযোগ মানুষের সেবার মধ্যেই শান্তি খুঁজে পাই-এমপি সৈয়দ ফয়সল জেলায় ফার্দিন-মার্দিনসহ ৬ প্রতিষ্ঠানকে জরিমানা বিশিষ্ট শিক্ষানুরাগী ও দানবীর শচীন্দ্র কলেজের প্রতিষ্ঠাতা প্রয়াত শচীন্দ্র লাল সরকারের প্রয়াণ দিবস পালিত চুনারুঘাটে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার বানিয়াচংয়ে কিশোরী ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার হবিগঞ্জে মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান ॥ মোটর সাইকেল জব্দ গরু বাজার পরিদর্শন করেছেন হবিগঞ্জ থানার ওসি জাহিদুল

জেলার শ্রেষ্ট সহকারী শিক্ষক হলেন তাহমিনা আক্তার

  • আপডেট টাইম শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলার শ্রেষ্ট সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন শহরের আবাসিক এলাকার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা তাহমিনা আক্তার। প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ এর জন্য তিনি সহকারী শিক্ষক, মেহিলা ক্যাটাগরিতে এই শ্রেষ্টত্ব অর্জন করেন।
তাহমিনা আক্তার ২০০৬ সালে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে চাকুরীতে যোগদান করেন। একজন নিবেদিত প্রাণ শিক্ষক হিসাবে তিনি পরিচিত। তিনি ইংরেজী সাহিত্যে স্নাতক সম্মান এবং মাস্টার্স ডিগ্রী অর্জনের পাশাপাশি বৃটিশ কাউন্সিলের মাধ্যমে লন্ডন এলিমেন্টারী কিংস কলেজ থেকে বেসিক ইংলিস এর উপর কোর্স সম্পন্ন করেন। বৃটিশ কাউন্সিল থেকে তিনি ১৪ সপ্তাহের ইংরেজীতে মাস্টার্স ট্রেইনারের প্রশিক্ষণ গ্রহণ করেন। মাল্টিমিডিয়া ও আইসিটিতে দক্ষ এই শিক্ষক গার্লস গাইড এর প্রাথমিক শাখার হলদে পাখিরও একজন প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক। তাহমিনা আক্তার জাতীয় পর্যায়েও যাতে হবিগঞ্জ জেলার মুখ উজ্জল করতে পারেন তার জন্য সকলের দোয়া কামনা করেছেন। বাহুবলে পার্টনার ফিল্ড
স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
হাবিবুর রহমান নোমান-বাহুবল থেকে ॥ প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) কর্মসূচির আওতায় বাহুবলে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২১ মে) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি, হবিগঞ্জের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ আনোয়ারুল হক। এতে স্বাগত বক্তব্য দেন বাহুবল উপজেলা কৃষি অফিসার চিন্ময় কর অপু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়। কংগ্রেসে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত কৃষক-কৃষাণীরা অংশগ্রহণ করেন। এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই শিবলু, উপজেলা কৃষকদলের সভাপতি নূরুল আমীন শাহজাহান, বাহুবল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ আবিদসহ স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে কৃষি খাতে পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন এবং জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম ও অভিজ্ঞতা বিনিময় করা হয়।
বক্তারা বলেন, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার ও মাঠপর্যায়ের প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদের দক্ষতা বৃদ্ধি পেলে উৎপাদনশীলতা বাড়বে এবং টেকসই কৃষি উন্নয়ন নিশ্চিত হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com