শনিবার, ২৩ মে ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি সেগুন বনে শকুনের চোখ বনদস্যুদের দৌরাত্ম্যে হুমকির মুখে মাধবপুরে বিজিবির পৃথক অভিযান ॥ কোটি টাকার জিরা জব্দ নবীগঞ্জে প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষকের জালিয়াতির অভিযোগ মানুষের সেবার মধ্যেই শান্তি খুঁজে পাই-এমপি সৈয়দ ফয়সল জেলায় ফার্দিন-মার্দিনসহ ৬ প্রতিষ্ঠানকে জরিমানা বিশিষ্ট শিক্ষানুরাগী ও দানবীর শচীন্দ্র কলেজের প্রতিষ্ঠাতা প্রয়াত শচীন্দ্র লাল সরকারের প্রয়াণ দিবস পালিত চুনারুঘাটে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার বানিয়াচংয়ে কিশোরী ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার হবিগঞ্জে মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান ॥ মোটর সাইকেল জব্দ গরু বাজার পরিদর্শন করেছেন হবিগঞ্জ থানার ওসি জাহিদুল

বানিয়াচংয়ে কিশোরী ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

  • আপডেট টাইম শনিবার, ২৩ মে, ২০২৬
  • ১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি মাসুক মিয়া (২২) কে গ্রেফতার করেছে র‌্যাব-৯। গত বৃহস্পতিবার রাতে মাধবপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাসুক মিয়া নবীগঞ্জ উপজেলার তারাসই গ্রামের জামাল মিয়ার পুত্র।
র‌্যাব-৯ সূত্রে জানা যায়, গত ১৪ এপ্রিল রাতে বানিয়াচং উপজেলার তারাসই এলাকায় এক কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনায় ভিকটিমের চাচা বাদী হয়ে বানিয়াচং থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার পর থেকেই আসামি পলাতক ছিল।
এর প্রেেিত র‌্যাব-৯ এর সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে মাধবপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি মাসুক মিয়াকে গ্রেফতার করে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে বানিয়াচং থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com