বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

জেলা আইনজীবি সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন

  • আপডেট টাইম রবিবার, ২৯ জুলাই, ২০১৮
  • ৫৫৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা আইনজীবি সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে নির্ধন দাস ১৮৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ আব্দুল মালেক ১১৯ ভোট পেয়েছেন। আরাধন দাশ ১৭০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ আলাউদ্দিন আলম পেয়েছেন ১২৭ ভোট। জ্ঞান সিন্ধু মল্লিক বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে আব্দুর রাজ্জাক ১৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি দুলাল চন্দ্র পাল ১২০ ভোট পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে কিপেশ চন্দ্র সূত্রধর ১৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি কবির বৈদ্য প্রদীপ ১১৬ ভোট পেয়েছেন। এছাড়াও দপ্তর, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এমএ হান্নান, সদস্য পদে রুপন পাল, মিলন মিয়া, সুমন চন্দ্র সূত্রধর ও গোপাল চন্দ্র চন্দ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। গত ২৬ জুলাই উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে সকাল ৯টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সুভাষ চন্দ্র সুত্রধর। এই কমিটি ২০১৯ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com