বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইন বাস্তবায়নের দাবিতে নবীগঞ্জে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান-ঐক্য পরিষদের সমাবেশ অনুষ্টিত

  • আপডেট টাইম শনিবার, ২৮ জুলাই, ২০১৮
  • ৬৮৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ বাংলাদেশ অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইন দ্রুত বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জরুরী হস্তক্ষেপ এর দাবিতে নবীগঞ্জে সমাবেশ করেছে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান-ঐক্য পরিষদ। বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান-ঐক্য পরিষদ কেন্দ্রীয় সংগঠনের কর্মসূচির অংশ হিসাবে গতকাল শুক্রবার দুপুরে নবীগঞ্জ কেন্দ্রীয় গোবিন্দ জিউড় আখড়ায় এক সমাবেশ অনুষ্টিত হয়। বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি নারায়ন রায়ের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেলের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মন্ডলীর সদস্য কালীপদ ভট্টাচার্য্য, নির্বাহী সদস্য মুক্তিযোদ্ধা গৌর চন্দ্র রায়, অশোক তরু দাস, মতিলাল দাশ, নীরেন্দ্র পাল, প্রভাষক জন্টু চন্দ্র রায়, পৌর কমিটির সাধারন সম্পাদক পৌর কাউন্সিলর প্রানেশ চন্দ্র দেব, সাংগঠনিক সম্পাদক সজল চন্দ্র দাশ, উপজেলা কমিটির অর্থ সম্পাদক প্রজেশ রায় নিতন, দপ্তর সম্পাদক পবিত্র বনিক, প্রচার সম্পাদক অমলেন্দু সুত্রধর, সাংস্কৃতিক সম্পাদক পিন্টু রায়, বাউসা ইউনিয়ন কমিটির সভাপতি রাখাল চন্দ্র দাশ, ওয়ার্ড কমিটির সভাপতি বাবলু চন্দ্র দাশ, রনজিত পাল, টিংকু দাশ, বিপ্লব চন্দ্র দাশ, সুমন তালুকদার, জ্যোতিষ রঞ্জন সরকার, ভজন রায় প্রমুখ। বক্তারা জরুরী ভিত্তিতে ন্যায্য অধিকার অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইন দ্রুত বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামানা করে তা অবিলম্বে কার্যকর করার আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com